বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে যা বললেন বেবী নাজনীন

সংগীতশিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত গায়িকা বেবী নাজনীন।

রোববার, ১০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তিনি জুলাইয়ের ছাত্র-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে শ্বাস নিতে এবং কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।

বেবী নাজনীন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’

বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। অতঃপর দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন এই গায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X