বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে : শান্তনু

ওটিটিতে যাচ্ছে তাই কনটেন্ট দেখানো হচ্ছে : শান্তনু
ওটিটিতে যাচ্ছে তাই কনটেন্ট দেখানো হচ্ছে : শান্তনু

আগামী বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। এ উপলক্ষে তরুণ নির্মাতাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ নামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে এনিগমা টেলিভিশন অনলাইনে পথচলা শুরু করেছে। এবার দোয়েল নামে ওটিটি প্ল্যাটফর্ম আনছে তারা। এই প্ল্যাটফর্মে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের সুযোগ দেওয়া হবে। বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য কনটেন্ট নির্মাণ করবে দোয়েল। বিনোদনের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্যও এই প্ল্যাটফর্মে নানা কনটেন্ট থাকবে। এছাড়া প্রফেশনালদের জন্যও ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু।

তিনি বলেন, ‘অতিমাত্রায় বাণিজ্যের যাঁতাকলে বর্তমানের ওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার লক্ষ্যেই আমরা দোয়েল নামে ওটিটি নিয়ে আসছি।’

সেমিনারে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X