বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে মুখ খুললেন পড়শী (ভিডিও)

বিয়ের কথা স্বীকার করলেন গায়িকা পড়শী
বিয়ের কথা স্বীকার করলেন গায়িকা পড়শী

সময়ের আলোচিত সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। গত বছরের ৪ মার্চ হামিম নীলয়ের সঙ্গে আকদ্ সম্পন্ন হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিজের ফেসবুক পোষ্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।

ফেসবুকে পড়শী লিখেছেন আস্সালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।

পড়শী আরও লিখেছেন, আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

তিনি লিখেছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X