বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সানী

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সানী
চিরনিদ্রায় শায়িত অভিনেতা সানী

অল্প বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বর্তমান সময়ের ইউটিউব ও টেলিভিশনের আলোচিত অভিনেতা শাহবাজ সানী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুরে নিজ জন্মস্থানে জানাজা শেষে বাবার কবরের পাশে শায়িত করা হয় তাকে।

নির্মাতা সাইফুল হাফিজ খানের বরাত দিয়ে জানা যায়, হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানী।

এদিকে আজ সকাল ৭টার দিকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক থেকে সানীর একটি সাদা কালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ তার এই পোস্টের পর দেশের শোবিজের আরও অনেকে তারকা সানীর মৃত্যু নিয়ে পোস্ট করেন।

শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে দেখা যায় তাকে। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X