মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাহির ধন্যবাদ

মাহির ধন্যবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রতিনিয়ত শেয়ার করতে পছন্দ করেন অভিনেত্রী সামিরা খান মাহি। যার ফলে এ মাধ্যমগুলোয় তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এই অভিনেত্রীর ফেসবুকে তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ অনুসারী সম্পূর্ণ হয়েছে, যা নিয়ে বেশ উচ্ছ্বাসিত মাহি।

এদিকে ঈদ সামনে রেখে সামিরা খান মাহির ব্যস্ততা অনেকগুণ বেড়ে গেছে। নাটকের শুটিং নিয়ে দম ফেলানোর সুযোগ নেই তার। যার কারণে মাহি ভক্তরা এবারের ঈদে তার কাছ থেকে ১০টির ওপর নাটক উপহার পেতে যাচ্ছে। এত ব্যস্ততার মাঝে মাহি তার অনুসারীদের ধন্যবাদ দিতে ভুলে যাননি। তিনি তার ফেসবুক পেইজে ভক্তদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসায় আমার এখন ৩০ লাখ অনুসারী, যা সম্ভব হয়েছে শুধু আপনাদের সমর্থনে। এভাবেই আমাকে ভালোবেসে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

মাহি ফেসবুকে নিয়মিত ছবি, ভিডিও শেয়ার করার পাশাপাশি টিকটকেও অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। যেখানে তার ৬০ লাখের কাছাকাছি অনুসারী রয়েছে। তবে শুটিং নিয়ে ব্যস্ততা থাকায় আগের মতো আর এখানে নিয়মিত কনটেন্ট শেয়ার করতে পারেন না।

এবারের ঈদে মাহিকে গল্পনির্ভর কাজে বেশি দেখা যাবে। এ ছাড়া তিনি তার প্রতিটি নতুন কাজের ক্ষেত্রেই নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেন। বিগত দিনে তার বেশ কিছু চরিত্র দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই গল্পনির্ভর কাজে অভিনয় করতে সবসময়ই আগ্রহ এই অভিনেত্রীর। অন্যদিকে মাহি ভালোবাসেন ঘুরে বেড়াতে এবং পৃথিবী সম্পর্কে জানতে, এ ধারণা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলেই বোঝা যায়।

এ অভিনেত্রীর জনপ্রিয় নাটকের তালিকায় আছে—‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’, ‘ফকির থেকে কোটিপতি’, ‘স্বপ্নের বাসর’। এগুলো ছাড়াও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X