বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে তরুন মুন্সীর চমক

ঈদে তরুন মুন্সীর চমক

একাধারে গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন।

বর্তমানে নিয়মিত কাজ করে চলেছেন সংগীতঅঙ্গনের গুণী এই মানুষ। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুন। ‘নিজেরে বুঝি না’ শিরোনামে গানটি কণ্ঠ তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজন করেছেন তরুন নিজেই।

এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে নতুন এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুন মুন্সীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে।

তরুন মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি। শ্রোতারা সব সময় ভালো গানের অপেক্ষায় থাকেন। আমিও চেষ্টা করি সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করতে। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’

তরুন মুন্সীর কণ্ঠে- ‘স্বার্থপর’, ‘আনলাকি থার্টিন’, ‘অবনী বাড়ি আছো?’, ‘কিছু কিছু নাম্বার থেকে’, ‘মনের আশায়’, ‘চাইলে তুমি’, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’, ‘আজব’সহ অসংখ্য রোমান্টিক এবং স্যাড রোমান্টিক ধারার রক, হার্ড রক, মেলো রক গানগুলো এখনও রয়েছে শ্রোতাদের ভাবনার বারান্দায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X