মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খোলামেলা নাচে বিপাকে মাহি

সামিরা খান মাহি । ছবি: সংগৃহিত
সামিরা খান মাহি । ছবি: সংগৃহিত

ঈদের কাজ নিয়ে তেমন ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির। তবে নাটক দিয়ে আলোচনায় না এলেও, এক নাচের ভিডিও ঘিরে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী। যেখানে প্রশংসার চেয়ে প্রশ্নই উঠেছে বেশি। তবে কী ঘটেছে প্রকাশিত তার সেই ভিডিওটিকে ঘিরে?

শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন মাহি। সেখানে তার পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। কেউ কেউ বলছিলেন, ‘নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন’! আবার কেউ বা বলছেন, ‘এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি।’

এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

তিনি আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’

মাহি বর্তমানে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘থার্স ডে নাইট’ নামে একটি অ্যান্থোলজি ফিল্মে কাজ করছেন। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই প্রকাশিত হবে এই নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X