বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেন প্রেমিককে বিয়ে করছেন না মাহি

সামিরা খান মাহি । ছবি : সংগৃহীত
সামিরা খান মাহি । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় জগতে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করলেও, ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক-আলোচনার যেন শেষ নেই। এরই মধ্যে প্রেমিক সাদাতকে কবে বিয়ে করছেন মাহি—এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ফের আলোচনা। সম্পর্কের দুই বছর পার হয়ে গেলেও এখনো প্রেম-বিয়ে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি এই অভিনেত্রীর। বিয়ের সিদ্ধান্ত নিয়ে কী ভাবছেন মাহি? সম্পর্কের ভবিষ্যৎ কি এবার স্পষ্ট হবে?

এ বিষয়ে এক গণমাধ্যমে মাহি বলেন, সম্পর্কের কথা সবাই জানে, আমরা সময় নিচ্ছি। তবে বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।

তিনি আরও বলেন, আপনার একটা মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েরা ভাবে, এই মানুষটার সঙ্গেই থাকব এবং থাকতে চাই। আমি সব দিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করব। তবে কখনো কখনো পরিস্থিতি ভিন্ন থাকে, সম্পর্ক টেকে না। সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিয়ে। সুতরাং আমাদের পরিকল্পনা রাখা উচিত। কিন্তু সেটা নির্ভর করে ভাগ্যে কী আছে তার ওপর।

প্রথমে বছর-তিনেকের বন্ধুত্ব, পরবর্তী সময় প্রেমে রূপ নেয় মাহি-সাদাতের সম্পর্ক। এর আগে মাহি বলেছিলেন, সাদাত আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই।

এদিকে এর আগে এক মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে পারফর্ম করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে তার পারফরম্যান্স নয়, বেশি সমালোচিত হয়েছিল তার পরিহিত পোশাক এবং নাচের ভঙ্গিমা। তবে তার পরই আবার এক ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। গুঞ্জন ওঠে সম্পর্ক বিচ্ছেদের। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এ অভিনেত্রী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X