রাজু আহমেদ
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইকে ভর্তি নেয়নি হাসপাতাল, মৃত্যুর পর মাহির ক্ষোভ

ভাইকে ভর্তি নেয়নি হাসপাতাল, মৃত্যুর পর মাহির ক্ষোভ। ছবি : সংগৃহীত
ভাইকে ভর্তি নেয়নি হাসপাতাল, মৃত্যুর পর মাহির ক্ষোভ। ছবি : সংগৃহীত

একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু সাহেদ রাসেল। তবে তার এই মৃত্যুর জন্য শুধু দুর্ঘটনাই নয়, চিকিৎসা ব্যবস্থার গাফিলতিও দায়ী- এমন অভিযোগ তুলেছেন মাহি নিজেই।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে। রাসেল একটি নোহা গাড়িতে ছিলেন, যা তাকে বারবার ধাক্কা দিয়ে শেষে পানিতে ফেলে দেয়। প্রায় ১৫ মিনিট পর স্থানীয় দুজন সাহসী ব্যক্তি পানির নিচে ডুবে থাকা গাড়ির গ্লাস ভেঙে রাসেলকে উদ্ধার করেন।

প্রথমে রাসেলকে নেওয়া হয় ফেনীর বেসরকারি ইষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মাহির অভিযোগ, পরিচয় ও বিল নিয়ে সন্দেহ থাকায় তারা রোগীকে ভর্তি নেয়নি। মাহি তার ফেসবুকে লিখেছেন ‘একজন মানুষের জীবন আগে, না টাকা-পয়সার হিসেব? ওরা ভাবছিল, কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কে- এসব হিসেবেই ব্যস্ত ছিল।’

পরে রাসেলকে ভর্তি করা হয় একটি সরকারি হাসপাতালে। তবে সেখানে চিকিৎসা সত্ত্বেও ব্যবস্থাপনাগত দুর্বলতা ও অব্যবস্থার কারণে সময়মতো কার্যকর চিকিৎসা হয়নি বলে দাবি মাহির।

তিনি আরও লেখেন, ‘এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব- সবকিছু আজ প্রশ্নের মুখে। আজ আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।’

এই ঘটনার পর মানসিকভাবেও বেশ ভেঙে পড়েছেন মাহি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X