বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পীদের নিরাপত্তার দাবিতে অভিনয়শিল্পী সংঘের বিবৃতি

শিল্পীদের নিরাপত্তার দাবিতে অভিনয়শিল্পী সংঘের বিবৃতি

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কর্তৃক প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সমাজ ও রাষ্ট্রের প্রতি অভিনয় শিল্পীদের অবদান সবসময়ই মানবিক ও প্রশংসনীয়। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা জাতীয় প্রয়োজনে অভিনয়শিল্পীরা যেভাবে এগিয়ে আসেন, তা অনস্বীকার্য। এই শিল্পীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়।”

সম্প্রতি কয়েকজন শিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলার ঘটনা ঘটেছে, যা শুধু শিল্পীর ব্যক্তিগত জীবন নয়- তাদের পরিবার, পেশাগত পরিবেশ ও সামাজিক অবস্থানেও বিরূপ প্রভাব ফেলছে বলে দাবি সংগঠনটির। তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি জানিয়েছে, শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি। অভিনয়শিল্পী সংঘ সরকারের কাছে ন্যায়বিচার ও বৈষম্যহীন পদক্ষেপ প্রত্যাশা করে বলেছে, “আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়- এ আশা রাখি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X