বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ট্যুরে গিয়ে ইয়াশ-তটিনীর দেখা!

কক্সবাজারে ট্যুরে গিয়ে ইয়াশ-তটিনীর দেখা!

পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সব পরিস্থিতিতে চিল থাকতে পারে। কোনো প্রতিকূলতাই তাদের উজ্জ্বল, হাসিখুশি থাকা থেকে আটকাতে পারে না। রিয়াদ সেই বিরল প্রজাতির মানুষগুলোর একজন। খুবই চটপটে, বন্ধু-বৎসল এবং প্রাণখোলা মানুষ।

এখানে পর্দার রিয়াদ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।

রিয়াদের স্ত্রী শ্রাবণী ঠিক তার উল্টো। কোনো নির্দিষ্ট আবেগে সে বেশিক্ষণ আটকে থাকে না। শ্রাবণ দিনের আকাশের মতোই শ্রাবণীর মেজাজ; এই ঝড়, এই বৃষ্টি। কখনো কখনো আবেগীয় সংঘর্ষে তুমুল বজ্রপাত!

এখানে পর্দার শ্রাবণী চরিত্রে দেখা যাবে তানজিমক সাইয়ারা তটিনীকে।

এই দুজনকে নিয়ে দাম্পত্য জীবনের দুর্দান্ত এক প্রেম ও বিচ্ছেদী গল্পে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভালো থেকো’। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে এতে ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।

মাত্রই শুটিং শেষ হওয়া এই বিশেষ নাটক প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘‘নিয়তির অবধারিত চক্রান্ত এই দুই প্রান্তের, দুই মেজাজের মানুষকে একই ছাদের নিচে এনেছে। কক্সবাজারে ট্যুরে গিয়ে দু’জনের প্রথম দেখা। অতঃপর পরিচয়, প্রেম, পরিণয়। অন্য অনেক কাপলের মতো ওদের গল্পটা ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’ টাইপের হতে পারত! কিন্তু না, এক্ষেত্রেও নিয়তির সীমাহীন ষড়যন্ত্রে ওদের গল্পটা মোড় নেয় অন্যদিকে, যা জানতে হলে দেখতে হবে নাটকটি।’’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভির ব্যানারে মোট ১২টি নাটক মুক্তি পাচ্ছে। যার মধ্যে ‘ভালো থেকো’ অন্যতম। এই নাটকটিসহ ঈদের বিশেষ কাজগুলো ক্রমশ উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X