বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

সোমনুর মনির কোনাল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী। শুধু চলচ্চিত্র নয়, সংগীতের সব ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন সমানতালে। সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি নিয়মিত গান করছেন অডিও অঙ্গনে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে কোনালের নতুন গান ‘আমার কি হও তুমি’। গানটিতে কোনালের সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী আমিনুল ইসলাম।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন এস পুলক। মিক্সড অ্যান্ড মাস্টারিং করেছেন তাহান খান তামিম।

ভালোবাসার খুনসুটির গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। আছে কোনাল ও আমিনুলের উপস্থিতিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে কোনাল বলেন, অনেকদিন পর একটি সুন্দর রোমান্টিক গান গাইলাম। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। লালমাটি ও সবুজেঘেরা সুন্দর একটি লোকেশনে আমরা গানটির শুটিং করেছি। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

কোনালের সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত আমিনুল জানালেন, কোনাল আপুর সঙ্গে গাইতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। আপু অনেক হেল্পফুল একজন মানুষ। এত চমৎকারভাবে গেয়েছেন গানটি। আমি চেষ্টা করেছি আমার সেরাটুকু দেওয়ার। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজকসহ দেশি ও বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X