বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার এক গানে ন্যান্সি-রোদেলা

প্রথমবার এক গানে ন্যান্সি-রোদেলা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে একে একে শ্রোতাপ্রিয় সব গান উপহার দিয়ে আসছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তারই পথ ধরে এরই মধ্যে গানে সম্ভাবনার জানান দিয়েছেন ন্যান্সির বড় কন্যা রোদেলা। তার একাধিক গান প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।

এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি-রোদেলা। গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। সেড-রোমান্টিক কথার এ গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন ন্যান্সি-রোদেলা।

আগামীকাল (১০ জুলাই) গানটি প্রকাশ হবে রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে বেশ এক্সাইটেড মা-মেয়ে দুজনই। ন্যান্সি বলেন, প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

এদিকে গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। ‘কেন’ শিরোনামের গানটি আশা করছি ভালো লাগবে সবার।

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের।

গানটির সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি আন্টি অনেকের মতো আমারও খুব পছন্দের। তার কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X