বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল

মারজুক রাসেল। ছবি : সংগৃহীত
মারজুক রাসেল। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা ও কবি মারজুক রাসেল তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে নারী সঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা নতুন করে আবারও আলোচনায় এসেছে। উপস্থাপিকার বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার নিজস্ব দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

উপস্থাপিকা যখন মারজুককে জীবনযাপনের জন্য একজন নারী সঙ্গীর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করেন, তখন মারজুক বলেন, ‘নারী সঙ্গী প্রয়োজন না, এটা অটো থাকে, অটো ন্যাচার থাকে।’ তিনি উদাহরণ হিসেবে গাছকে টেনে আনেন এবং প্রশ্ন করেন, ‘আপনি এখন একটা গাছকে কি কখনো জিজ্ঞেস করবেন যে আচ্ছা গাছ তোমার নারী সঙ্গী কে বা পুরুষ সঙ্গী কে?’ তার মতে, নারী-পুরুষের সম্পর্ক প্রাকৃতিক এবং স্বয়ংক্রিয়। তিনি আরও উল্লেখ করেন যে, নারী ছাড়া পুরুষ বা নারী কারোরই জন্ম সম্ভব নয়।

মারজুকের পারিবারিক সম্পর্কের গভীরতা নিয়েও আলোচনা হয়। উপস্থাপিকা যখন তার মা, নানি ও বোনের প্রতি তার অন্যরকম ভালোবাসার কথা উল্লেখ করেন, মারজুক দৃঢ়ভাবে বলেন, ‘একদম জীবন দিয়ে দেওয়া এদের জন্য।’ তবে, ঘরে নতুন কোনো নারী কবে আনবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এটা আমার টিউন হয় নাই, আসলে কারও সাথে, ওইভাবে ম্যাচ হয়নি।’

তার হাতে থাকা ‘জেড’ অক্ষরের ট্যাটু নিয়েও কৌতূহল প্রকাশ করেন উপস্থাপিকা। মারজুক জানান, এটি তার ‘ছোটবেলার ম্যাডনেস’। তিনি আরও যোগ করেন যে, এই ট্যাটু নিয়ে সিনেমা, বিজ্ঞাপন এবং এমনকি একটি ফিকশনও তৈরি হয়েছে। তার বিখ্যাত চলচ্চিত্র ‘ব্যাচেলর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত ‘অল অ্যাবাউট হিজ মাদার’ নামে শুরু হয়েছিল। জেরিনের সঙ্গে তার বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন শুধুই ‘পাগলামি’ এবং ‘লজ্জা’ লাগে। তিনি স্বীকার করেন যে, জেরিনের খোঁজখবর তিনি রাখেন এবং জানেন তার দুটি সন্তান আছে, কিন্তু এখন আর যোগাযোগের প্রয়োজন মনে করেন না।

প্রেমের সম্পর্ক নিয়ে মারজুক তার নিজস্ব ধারণা ব্যক্ত করেন। তিনি জানান, তিনি ‘অলওয়েজ’ প্রেমে আছেন এবং প্রেমের সংখ্যা দিয়ে তিনি বিশ্বাস করেন না। তার মতে, প্রেম ‘ঘটে যায়’, জোর করে হয় না। ‘যেটা ঘটানো হয় ওইটা প্রাকৃতিক না, ওইটা অপ্রাকৃতিক’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X