বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে নিজের নামে আইডি নেই মারজুকের‍

মারজুক রাসেল। ছবি : সংগৃহীত
মারজুক রাসেল। ছবি : সংগৃহীত

অনেক দিন ধরেই নিষ্ক্রিয় রয়েছে কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট। তবে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। ফেসবুকে তাকে অনুসরণ করতেন অসংখ্য মানুষ। কিন্তু হঠাৎ করে তার রেগুলার আইডি ও পেজটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়। এরপরই মারজুক রাসেলের নামে অজস্র অ্যাকাউন্ট ও পেজে সয়লাব হয়ে যায় ফেসবুক। ওসব পেজে লাখ লাখ ফলোয়ারও মিলে যায়। নিয়মিত পোস্টও হতে থাকে ওসব অ্যাকাউন্টে। সবাই ভাবতে থাকে এগুলো মারজুক রাসেলেরই পোস্ট। কিন্তু সংবাদমাধ্যমে মারজুক রাসেল জানিয়েছেন—ওসব মোটেও তার লেখা নয়। এমনকি ফেসবুকে তার নিজের নামে আপাতত কোনো পেজ বা অ্যাকাউন্ট নেই।

মারজুক রাসেল জানান, যারা তাকে দীর্ঘদিন ফলো করে, যারা তাকে চেনে, যারা তার লেখা পড়ে, তারা জানে ওসব ফেক আইডি তার নয়। অনেকেই ফেক আইডি দেখে বিভ্রান্ত হচ্ছে। তাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন মারজুক।

মারজুক বলেন, 'ত্যালফ্যাল ছাড়া যে রান্ধে―' ‘হাওয়া দেখি, বাতাস খাই’, ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’, ‘পাশা ভাই’, ‘মারজুক রাসেলের জিনিস―গোল্লা’― এসব আমার বিষয়ভিত্তিক ইরেগুলার পেজ। কিন্তু আমার নামে একাধিক ফেইক প্রোফাইল বা পেজ, ফ্যান পেজ খুলে কারা চালাচ্ছে আমি জানি না। মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে রেখেছি।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X