মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, ইউটিউব থেকে সরাতে নির্দেশ

আলী হাসান ও মারজুক রাসেল। ছবি : সংগৃহীত
আলী হাসান ও মারজুক রাসেল। ছবি : সংগৃহীত

এ বছর ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত গান ছিল ‘নানা নাতি’। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় ছিলেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল।

ভাইরাল গানটির একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার ফলে গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন।

এর আগে গানটির জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল গানটির লেখক আলী হাসানকে। শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন তাকে এ নোটিশ প্রেরণ করেন। গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়ে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছিল নোটিশে।

উল্লেখ্য, কুরবানি ঈদ উপলক্ষে ‘নানা নাতি’ নামের র‌্যাপ গানটি ১৬ জুন রাতে প্রকাশ হয়, যা অল্প সময়েই ভাইরাল হয়ে পড়ে। গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X