কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

কাং সিও হা। ছবি: সংগৃহীত
কাং সিও হা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে লড়াই সোমবার (১৪ জুলাই) শেষে নিঃশ্বাস ত্যাগ করলেন কে-ড্রামার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা। মাত্র ৩১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অভিনেত্রীর পরিবারের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে তার শেষকৃত্যের অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সিও হার শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।

অভিনেত্রীর বোন তার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি লেখেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছ।’

তিনি আরও লেখেন, ‘যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।’

১৯৯৪ সালে জন্ম নেওয়া কাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসের স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন। অভিনয়জীবন শুরু করেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে। তবে আলোচনায় আসেন নাটক ‘ফার্স্ট লাভ এগেইন’-এ অভিনয়ের মাধ্যমে। পরে তিনি ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করে দর্শকদের মনে স্থান করে নেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X