বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জুটি বাঁধলেন রেজা-অর্পা

রেজা সিকদার ও সুমাইয়া অর্পা । ছবি : সংগৃহীত
রেজা সিকদার ও সুমাইয়া অর্পা । ছবি : সংগৃহীত

নোয়াখালীর বিভিন্ন শিল্প-সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন টিভি সিরিজ ও সিক্যুয়েল-এর জনপ্রিয় নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ার। তার হাত ধরেই সৃষ্টি হয়েছিল ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ। এমন আরও অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়। নির্মাণ করে মুক্তি দিয়েছেন পরীমণিকে নিয়ে আলোচিত সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা ছুটেছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে।

‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই সিরিজে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এই অভিনেতা এরই মধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে- ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের নাটকগুলো। রেজার অভিষেক হয়েছে বড় পর্দাতেও। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। অভিনয়ের পাশাপাশি রেজা সিকদার নিয়মিত বাংলা টিভিতে সংবাদ উপস্থাপনা করছেন।

এ প্রসঙ্গে অভিনেতা রেজা বলেন, ‘অভিনয়ের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অন্যরকম ঝোঁক ছিল। ইচ্ছে ছিল একদিন আমাকেও টেলিভিশনের পর্দায় দেখা যাবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে নাট্য জগতে প্রতিষ্ঠিত করতে চাই। অরণ্য আনোয়ার গুণী একজন নির্মাতা। তার ধারাবাহিকে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এতে আমার সহশিল্পী সুমাইয়া অর্পা। তিনি ছোট পর্দায় তরুণদের মধ্যে বেশ ভালো করছেন। আশা করছি, নতুন এই ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।’

সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X