বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

দিনেশ মাঙ্গালোর। ছবি : সংগৃহীত
দিনেশ মাঙ্গালোর। ছবি : সংগৃহীত

মারা গেছেন কেজিএফখ্যাত প্রখ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন দিনেশ মাঙ্গালোর। শুটিং সেটেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন।

তবে গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এই অভিনেতার। পরে একটু ভালো বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

জানা যায়, ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন।

পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি।

দিনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।

প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হয়। এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় সুমনাহল্লি শ্মশানে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X