বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় এসে কোথায় ঘুরলেন হানিয়া?

হানিয়া আমির । ছবি : সংগৃহীত
হানিয়া আমির । ছবি : সংগৃহীত

ঢাকার রাস্তায় হঠাৎ যদি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে চোখে পড়ে ,তাহলে অবাক হবার কিছু নেই। প্রথমবারের মতো ঢাকায় এসেই মাত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের চারদিকে যেন এখন চলছে হানিয়া ঝড়। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় অবতরণ করার পর থেকেই তার সফর নিয়ে উচ্ছ্বসিত ভক্তমহল।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হানিয়াকে দেখা যায় ঐতিহাসিক আহসান মঞ্জিলে। হালকা বেগুনির ওপর কাজ করা সালোয়ারে নজর কাড়েন তিনি। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান।

হানিয়া-রাফসানের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একসঙ্গে ফুচকা, ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে মাটির কাপে দুধ চা—সবই উপভোগ করেছেন তারা। এমনকি একসঙ্গে রিকশায় চড়ে ঢাকার স্বাদও নিয়েছেন দু’জন। এছাড়া আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি দারুণ ছবি তোলেন হানিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই মুহূর্তগুলো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এ সময় তার নতুন হেয়ারস্টাইল নিয়েও আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা।

এদিকে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিলাসবহুল শেরাটন হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হবেন এই তারকা। এছাড়া ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন তিনি। আর এরপরই অভিনেত্রী ফিরে যাবেন তার নিজ দেশ পাকিস্তানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X