বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব নিজেই জানালেন হানিয়ার সঙ্গে একটা মুভির কথা হচ্ছে

শাকিব খান ও হানিয়া আমির। ছবি : সংগৃহীত
শাকিব খান ও হানিয়া আমির। ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে—এমন গুঞ্জনই এখন জোরালো। সম্প্রতি একটি ভ্লগে নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন শাকিব খান।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই তার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেন। রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে শাকিব খান উপস্থিত ছিলেন, সেখানেই রাফসানের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে হানিয়া আমিরের প্রসঙ্গ।

একপর্যায়ে রাফসানকে উদ্দেশ করে শাকিব বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

পাশ থেকে তখন কেউ জানতে চান, হানিয়া আমির কি তার সঙ্গে সিনেমা করছেন? উত্তরে শাকিব খান স্পষ্টভাবেই বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

তবে কোন সিনেমায় হানিয়া অভিনয় করতে পারেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি শাকিব। বর্তমানে তিনি ‘সোলজার’ ছবির কাজ করছেন, যেখানে তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। এ ছাড়া শাকিবকে দেখা যাবে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়, যেখানে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের নাম শোনা যাচ্ছে।

হানিয়া আমিরকে শাকিব খানের বিপরীতে দেখার গুঞ্জন নতুন নয়। গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসে এক অনুষ্ঠানে হানিয়া বলেছিলেন, ‘তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

এরপর থেকেই নতুন যৌথ প্রজেক্ট নিয়ে আলোচনা আরও তীব্র হয়। এবার শাকিবের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা যেন আরও শক্ত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X