বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে হানিয়া আমির

অভিনেত্রী হানিয়া আমির। ছবি : সংগৃহীত
অভিনেত্রী হানিয়া আমির। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে তার আকস্মিক অসুস্থতার সঠিক কারণ এখনো জানা যায়নি। বোল নিউজরে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ছবি ও ভিডিওতে হানিয়াকে বেশ দুর্বল ও ফ্যাকাশে দেখা গেছে। জানা গেছে, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানের সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে হাসপাতাল থেকে হানিয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অভিনেত্রীর টিমের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার আনুষ্ঠানিক আপডেট জানার জন্য। ‘মুঝে পেয়ার হুয়া থা’ নাটকের এই তারকা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৯০ লাখেরও বেশি, যা পাকিস্তানে সর্বোচ্চদের মধ্যে একটি।

অভিনয়ের পাশাপাশি হানিয়া নিয়মিত ফটোশুট ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে ব্যস্ত থাকেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি নিয়মিত। সম্প্রতি হানিয়া আমির ঢাকায় এসেছিলেন একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও অংশ নিয়েছিলেন একটি বিশেষ শোতে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ফুড ভ্লগার রাফসান দ্য ছোটভাইয়ের একাধিক ভ্লগেও দেখা গেছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X