বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আমার নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’

শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত
শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় এক দশক পর নতুন মৌলিক অ্যালবাম নিয়ে ফিরছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও চিত্রশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার নতুন অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’।

অর্ণব জানান, আসছে ৩০ অক্টোবর প্রকাশ পেতে যাচ্ছে অ্যালবামটি। যা প্রকাশ করছে আধখানা মিউজিক, সার্বিক সহযোগিতায় আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

অর্ণবের মুখপাত্র ত্রয়ী জানিয়েছেন, অ্যালবামটিতে থাকছে মোট ৮টি গান। কিছু গান লেখা হয়েছে বিভিন্ন কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে, আর বাকিগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই।

এ বিষয়ে একটি বার্তাও দিয়েছেন অর্ণব। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছি। এই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। অ্যালবামে আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গানও। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে। ইবিএলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।’

‘ভাল্লাগে না’ অ্যালবামের গানগুলো প্রথমে প্রকাশ পাবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে। পরে সেগুলো ভিডিও আকারেও প্রকাশের পরিকল্পনা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X