মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনের দুটি স্থানে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

রেললাইনের দুটি স্থানে ধরা পড়া ফাটল অংশ। ছবি : কালবেলা
রেললাইনের দুটি স্থানে ধরা পড়া ফাটল অংশ। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুদিন দুটি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং পাকা ইউনিয়নের আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকার সেকশন ২২৯/৪-এ রেললাইনে ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে লাইনে ফাটল সৃষ্টি হয়। তবে রাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ওই অংশ অতিক্রম করেছে। তাদের আশঙ্কা— এভাবে বারবার রেললাইন ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এর আগের দিন গত ১০ ডিসেম্বর রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে ফাটল দেখা দেয় বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে আমরা জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকার রেললাইন ভেঙে গেছে। খবর পেয়ে রেলওয়ের মিস্ত্রিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা দিয়ে সতর্কতা জোরদার করেন। ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে, অল্প সময়ের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X