হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালককে জবাই করে হত্যা

নিহত রিকশাচালক শান্ত চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
নিহত রিকশাচালক শান্ত চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় ব্যাটারি চালিত অটো রিকশাচালক শান্ত চন্দ্র দাসকে (১৮) জবাই করে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা রোডে ফসলী জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত রিকশাচালক শান্ত হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শান্ত প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ৮টার দিকে মোবাইল বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। শুক্রবার সকালে থানায় গিয়ে খবর পায় কারারকান্দি থেকে গলাকাটা লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন লাশ দেখে শনাক্ত করে। পরিবারের ধারণা, তাকে হত্যা করে কে বা কারা তার অটোরিকশাটি নিয়ে গেছে।

নিহত শান্তর বাবা অরুণ চন্দ্র দাস বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। রাত ৮টার দিকে মোবাইল বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাইনি। শুক্রবার সকালে থানায় গিয়ে খবর পাই কারারকান্দিতে গলা কাটা লাশ পাওয়া গেছে, গিয়ে দেখি শান্তর লাশ। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X