মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পরশু, তরশু নাকি আজই?

শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত
শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলার গান কবে আসবে? এ প্রশ্নের উত্তর এক বছরের বেশি সময় ধরে খুঁজে ফিরছেন শ্রোতারা। সব শেষ ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। এরপর আর কোনো নতুন গান প্রকাশিত হয়নি তৃতীয় মৌসুমের।

তবে আজ বুধবার রাতে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন—‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজই?’

এরপরই পোস্টের নিচে অনেক ভক্তই মন্তব্য করেছেন—‘গানটি আজই আসুক।’ তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের যাত্রা শুরু হয়। এ মৌসুমে মোট ১১টি গান প্রকাশের কথা থাকলেও এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে মাত্র ৩টি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X