বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আতিফ আসলামের কনসার্টও স্থগিত

আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

ঢাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক কনসার্ট বাতিলের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

কনসার্ট আয়োজনের দায়িত্বে ছিল দুটি প্রতিষ্ঠান—‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’। তবে এখনো পর্যন্ত অনুষ্ঠান বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

বিভিন্ন সূত্র বলছে, আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সরকারি অনুমতি পাওয়া যায়নি। কয়েকটি প্রয়োজনীয় নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে ৯ হাজার টাকা মূল্যমানের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটধারীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে—অনেকে এখন রিফান্ডের অপেক্ষায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আকস্মিক আয়োজনে ভেস্তে যাওয়া দর্শকদের আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরি করতে পারে বড় ধরনের অসন্তোষ। এছাড়া বারবার কনসার্ট বাতিল হওয়া বাংলাদেশের সংগীত আয়োজন শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X