বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

হুমায়ূন আহমেদ I ছবি: সংগৃহীত
হুমায়ূন আহমেদ I ছবি: সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ১৩ নভেম্বর এই কিংবদন্তি সাহিত্যিকের ৭৭তম জন্মবার্ষিকী। তাকে স্মরণ করতে ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’।

এই সময়ে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা—‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার—একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি।

‘দারুচিনি দ্বীপ’ হুমায়ুন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে। একই বছর মুক্তি পায় রম্যনির্ভর ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’, যেখানে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, তানিয়া আহমেদ, দিতি ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন। আর হুমায়ূন আহমেদের শেষ নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২) ৮৫তম অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা সত্যিই বিস্ময়কর। দর্শকদের পাশাপাশি আমাদেরও তার প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিশেষভাবে তাকে স্মরণ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আশা করি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন। যারা আগে বড় পর্দায় এসব সিনেমা দেখতে পারেননি, তাদের জন্য এটি হবে এক অনন্য সুযোগ। হুমায়ূন আহমেদের সিনেমা মানেই এক বিশেষ আনন্দ, আর সেই আনন্দ নতুন করে ভাগাভাগি করতে পারছি বলে আমরা আনন্দিত।’ এই আয়োজনে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X