বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনিক জটিলতায় স্থগিত জেমস-আলী আজমতের কনসার্ট

জেমস ও আলী আজমত I ছবি: সংগৃহীত
জেমস ও আলী আজমত I ছবি: সংগৃহীত

হঠাৎ করেই প্রশাসনিক জটিলতার কারণে বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের বহু প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ খবরটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ‘কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এক্স জেমস - লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।’

আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে বলে জানা গেছে।

অ্যাসেন কমিউনিকেশন বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর এবং স্টল মালিকদের ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। কনসার্টের নতুন তারিখ ও স্থান সম্পর্কে খুব শিগগির বিস্তারিত জানানো হবে। টিকিট ক্রেতারা নতুন তারিখে সেই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X