কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের ৫০তম জন্মদিন আজ

সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। ছবি : সৌজন্য
সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। ছবি : সৌজন্য

আজ ১৫ নভেম্বর, সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের (মোহাম্মদ আবু সায়ীদ) ৫০তম জন্মদিন। এ উপলক্ষে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

১৯৭৫ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বারাইশ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আবদুল মালেক (আবুল হাশেম মেম্বার) ও মাতা উলফাতুন নিসার ৯ সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান সায়ীদ শৈশব থেকেই সাহিত্য ও সংগীতে আগ্রহী ছিলেন। রাজধানীতে পড়াশোনার সময় থেকেই লেখালেখির জগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালে সুকন্যা ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশিত হয় তার প্রথম লেখা।

সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা তার পেশা ও নেশা, ১৯৯৮ সালে দৈনিক ইনকিলাবে কন্ট্রিবিউটর হিসেবে শুরু করে তিনি ক্রমান্বয়ে দেশবাংলা, আমাদের সময়, দৈনিক বাংলা ও নয়া দিগন্তে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও সায়ীদ আবদুল মালিক পরিচিত নাম। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই গীতিকারের লেখা গান গেয়েছেন দেশের শীর্ষ শিল্পীরা, বাপ্পা মজুমদার, ন্যান্সি, আরমান আলিফ, প্রতীক হাসান, নোলক বাবু, রাজীব, কর্ণিয়া, লুৎফর হাসানসহ অনেকে।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘প্রাণের বর্ণমালা’, সাংবাদিকদের নিয়ে লেখা ‘খবরের ফেরিওয়ালা’, নোলক বাবুর ‘পোড়া লাশের সারি’ ও শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফির ‘আমার মা’। এ ছাড়া ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে লেখা ‘ক্রিকেটের উন্মাদনায়’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।

সংগীত ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি অ্যাওয়ার্ড (২০০৮), জাতীয় মানবাধিকার স্বর্ণপদক (২০০৯), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সম্মাননা (২০১২), হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (২০১৪) এবং ডিআরইউ লেখক সম্মাননা (২০১৯ ও ২০২১)।

বাংলা একাডেমির জীবন সদস্য এই সাংবাদিক জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সক্রিয় সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি ২০০৬ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের বিলকিস আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন মেয়ে, ইসপিতা জাহান প্রভা, রাদিতা জাহান নুভা ও সানদিহা জাহান দিবা।

বহুমুখী প্রতিভার অধিকারী এই সাংবাদিক ও গীতিকার নিজেকে এখনো কলমের সৈনিক হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। নিজের জন্মদিনে তিনি বলেন, ‘আমি চাই, আমার লেখা ও গান মানুষকে ভালোবাসা আর দেশপ্রেমে অনুপ্রাণিত করুক, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

কালবেলা/নূর/এমএসকেএম/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X