কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

সায়ীদ-ইভার ‘চোখ পড়িলে চোখে’ আসছে জি সিরিজে

স্টুডিওতে সায়ীদ আবদুল মালিক ও ইভা। ছবি : সংগৃহীত
স্টুডিওতে সায়ীদ আবদুল মালিক ও ইভা। ছবি : সংগৃহীত

চোখের ভাষা একেক সময় একেক রকম হয়ে থাকে। চোখের চাহনিতে কখনো আবেগ, ভালোবাসা আবার কখনো অভিমানের না বলা কথাগুলো ফুটে ওঠে। না বলা কথাগুলো অনেক সময় চোখে চোখে বলে দেয় প্রেমিকযুগল। আর চোখে চোখ পড়ার অমর প্রেমের শ্বাশতবাণী নিয়ে সায়ীদ আবদুল মালিক রচনা করেছেন ‘চোখ পড়িলে চোখে’ শিরোনামের গান। কাব্যিক কথার এই গানটি গেয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা। অভি আকাশের সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইউটিউব চ্যানেল জি সিরিজ থেকে গানটি অবমুক্ত হচ্ছে।

নিটোল প্রেমের অনন্য কথা, সুরের ভিন্নতা ও শিল্পীর জাদুকরী কণ্ঠের ছোঁয়ায় গানটি শ্রোতাপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের কর্ণধার খালিদ মাহমুদ।

তিনি বলেন, একটি গান শ্রোতাপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে গীতিকার, সুরকার ও শিল্পী তিনজনেরই কৃতিত্ব থাকে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার উদ্যোগ। এই গানটি তৈরিতে গীতিকার, সুরকার ও শিল্পী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। গানটি সবশ্রেণির শ্রোতাদের কাছে সমাদৃত হবে বলেই আমি আশা করছি।

গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, একটা গান থেকে অন্য গান আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। শ্রোতাদের পছন্দের বিষয় মাথায় রেখেই গানের কথা সাজাই। এই গানটি লেখার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। অভি আকাশ হৃদয় ছুঁয়ে যাওয়া সুর করেছে আর ইভাও অসাধারণ গেয়েছে। সবকিছু মিলিয়ে চোখ পড়িলে চোখে গানটি শ্রোতাদের হৃদয়ে ভিন্ন একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম হবে এবং শিল্পী ইভার ক্যারিয়ারও সফলতার পথে আরো এগিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।

শিল্পী ইভা বলেন, এই গানটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা এনে দিবে। শ্রোতাদের ভালোলাগার বিষয় মাথায় রেখে গানটি গেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। এমন একটি সুন্দর গান লেখার জন্য গীতিকার সায়ীদ আবদুল মালিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই গানটি আমার ক্যারিয়ারকে সফলতার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। গানটি শ্রোতাপ্রিয়তা পেলেই আমাদের পরিশ্রম স্বার্থক। আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আমি জি সিরিজের কর্ণধার খালিদ ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী।

উল্লেখ্য, এরই মধ্যে তাসনুভা তিশা ও আরশ খান অভিনীত ‘ষোলআনা প্রেম’ নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। আর নাটকটিও দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১১

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১২

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৪

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৫

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৬

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৭

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৮

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০
X