বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রচনার বিদায়, এবার দিদিদের সামলাবেন মীর

রচনা ব্যানার্জি ও মীর আফসার আলী  I ছবি: সংগৃহীত
রচনা ব্যানার্জি ও মীর আফসার আলী I ছবি: সংগৃহীত

হঠাৎ করেই পরিবর্তন আনা হলো ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ১’ এর সঞ্চালনায়। বছরের পর বছর ধরে সঞ্চালনার মুকুট ধরে রাখা রচনা ব্যানার্জিকে হঠাৎই দেখা গেল বিদায়ের পথে। আর ঠিক সেই মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এলেন নতুন এক মুখ। তিনি হলেন রেডিওর হাসির জাদুকর, ক্যারিশম্যাটিক উপস্থাপক মীর আফসার আলী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন প্রোমো প্রকাশ হওয়ার পরই দর্শকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ বছর ধরে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রচনা ব্যানার্জির বদলে মীরকে দেখেই দর্শকরা অবাক হয়েছেন।

অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন সাময়িক। জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব ব্যানার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, অনুষ্ঠানের কর্তৃপক্ষ ও রচনার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মীর তাদের পরিচিত ও দীর্ঘদিনের সহযোগী হওয়ায় তাকেই সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথমিক পর্যায়ে তিন পর্বের জন্য মীর উপস্থাপকের ভূমিকায় থাকবেন। এরপর রচনা ব্যানার্জি আবার ফিরে আসবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, অভিনেত্রী ব্যক্তিগত কারণে (সম্ভাব্য বিদেশ ভ্রমণ) ছুটিতে থাকায় এই স্বল্পমেয়াদি রদবদল আনা হয়েছে। কর্তৃপক্ষ ভক্তদের আশ্বস্ত করেছে যে, এই পরিবর্তন স্থায়ী নয় এবং খুব দ্রুতই দর্শকরা রচনাকে নতুন পর্বে দেখতে পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X