বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা

বদিউল আলম খোকন ও এবিএম সোহেল । ছবি - সংগৃহীত
বদিউল আলম খোকন ও এবিএম সোহেল । ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের ১৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে সভাপতি এবং অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদকে মহাসচিব করা হয়েছে। এছাড়া চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলনকে সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক আদনান আজাদকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

কমিটির উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়া উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, যাদের মধ্যে আছেন এম এ মালেক, সাঈদ সোহরাব, চিত্রনায়ক হেলাল খান, রফিকুল ইসলাম, জাকির হোসেন রোকন, সামসুল আলম, মনিরুজ্জামান মনির, শওকত জামিল, খুরশীদুজ্জামান উৎপলসহ অনেকে।

নতুন কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, 'চলচ্চিত্র কর্মীদের ঐক্যের শক্তি ও সম্মিলিত প্রয়াস দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং কর্মপরিধি সম্প্রসারণের লক্ষ্যে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।'

সংগঠনের সভাপতি বদিউল আলম খোকন বলেন, 'ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কাজ করা হবে।'

মহাসচিব এবিএম সোহেল রশিদ বলেন, "১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘জিয়া ফিল্ম সিটি’ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।"

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং চলচ্চিত্র কর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X