বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার ওপর মাহির ট্রাক!

নৌকার ওপর মাহি ও তার স্বামী। ছবি : সংগৃহীত
নৌকার ওপর মাহি ও তার স্বামী। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক পেয়েছেন তিনি। অন্যদিকে ওই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর হাতে ছোট একটি টয় ট্রাক নিয়ে ওই আসনের ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন মাহি। ফেসবুকে পোস্ট করছেন নির্বাচনী প্রচারণামূলক নানা পোস্ট।

সেই ধারাবাহিকতায় সোমবার (১ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহিয়া মাহি। দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, বছরের প্রথম দিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে জুড়ে দিয়েছেন শেষে বেশ কিছু ইমোজি।

মাহির পোস্ট করা ছবিতে দেখা যায়, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকার। এ সময় মাহির হাতে দেখা গেছে তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’।

রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলায় ভোটারদের কাছে প্রতিদিন ছুটে যাচ্ছেন মাহি। ভোট চেয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। বলছেন নানা ধরনের উন্নয়নের কথা। নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X