বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ হলো ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার

‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ছবি : সংগৃহীত
‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ছবি : সংগৃহীত

২০২৩ সালের একেবারে শেষ মুহূর্তে চমক নিয়ে হাজির হলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করেছেন তার নতুন সিনেমা ‘ওমর’-এর ফার্স্ট লুক। পোস্টারে দেখা যাচ্ছে সিনেমার প্রধান চরিত্র অভিনেতা শরিফুল রাজকে। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।’

ফার্স্ট লুকে শরিফুল রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে। তার এক চোখ ঢাকা। চোখেমুখে এক ধরনের নির্লিপ্ত ভাব রয়েছে অভিনেতার।

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান।

গত বছরের জুলাই থেকে ‘ওমর’ ছবির শুটিং শুরু হয়। ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমার দৃশ্যায়ন। নির্মাতা জানিয়েছেন, ছবিটি শিগগিরই সিনেমা হলে মুক্তি পাবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সিনেমাটি রিলিজ দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা মাস্টার কমিউনিকেশন্সের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X