কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় এসে ঋতুপর্ণা বললেন ‘আমি এদেশের মানুষ’

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি সংগৃহীত

পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় পৌঁছে দেশের গণমাধ্যমের মুখোমুখি হন ঋতুপর্ণা। ২৪ ঘণ্টার এই সফর নিয়ে তিনি জানান, সুচিত্রা সেন স্মরণে আগামী ২০-২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতা ফিরে যাবেন তিনি।

ঋতুপর্ণার সাংবাদিক সম্মেলন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঋতুপর্ণার বন্ধু অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদও। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এই দেশ এবং এদেশের মাটির কাছে বারবার ফিরে আসতে ভালো লাগে। মনে হয় এটি আমারই জায়গা, আমি এদেশের মানুষ।’ এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের সংবাদ সম্মেলন সমাপ্তি করেন তিনি। উল্লেখ্য, সুচিত্রা সেনকে নিয়ে এর আগে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। উৎসবের বিষয়ে বিস্তারিত জানাতেই ঢাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X