বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি

রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। ছবি: সংগৃহীত
রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। ছবি: সংগৃহীত

মিস নেদারল্যান্ডস ২০২৩-এর খেতাব লুফে নিয়েছেন ট্রান্সজেন্ডার মডেল রিকি ভ্যালেরি কোলে। এবারই প্রথম কোনো রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হন নাথালি মোগবেলজাদা। তিনি আমস্টারডামের বাসিন্দা।

অন্যদিকে মিস কনজেননিয়ালিটি খেতাব জয় করেছেন হাবিবা মোস্তফা জয়। প্রতিযোগিতায় মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা।

রূপান্তরকামী মডেল রিকির বয়স ২২ বছর। তিনি একজন অভিনেত্রীও। ৭২তম মিস ইউনিভার্সে নেদারল্যান্ডসের হয়ে লড়বেন তিনি।

মিস ইউনিভার্স ২০২৩ অনুষ্ঠিত হবে ডিসেম্বরে, এল সালভাদরে। যদিও এর সঠিক দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি। জানা গেছে, ২৪টি দেশের প্রতিযোগীরা লড়বেন এই শিরোপার জন্য।

অনুষ্ঠানের দিন একটি মেরুন গাউন পরেছিলেন রিকি। ওনা মুডির কাছ থেকে তার মুকুট গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিকি। ক্যাপশনে লেখেন, ‘আমি পেরেছি।’

রিকি জানিয়েছেন, যথেষ্ট প্রতিকূলতা পেরিয়ে এই স্থানে আসতে হয়েছে তাকে। তবে পরিবারের সাহায্য পেয়েছেন তিনি।

রিকিই দ্বিতীয় নারী যিন বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছেন। এর আগে ২০১৮ সালে স্পেনের অঞ্জেলা পোনস প্রথমবার কোনো রূপান্তরকামী মডেল হিসেবে বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X