তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব সুন্দরীর মুকুট জিতলেন ওপল সুচাতা

ওপল সুচাতা । ছবি : সংগৃহীত
ওপল সুচাতা । ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদের জমকালো মঞ্চে ৩১ মে রাত যেন থমকে গিয়েছিল এক ঐতিহাসিক মুহূর্তে। চোখে স্বপ্ন, মাথায় গর্বের মুকুট, মাত্র একুশ বছর বয়সে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর শ্রেষ্ঠ আসনে আসীন হলেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি। এই প্রথমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিজের দেশকে গর্বিত করলেন ওপল। তার মাথায় মুকুট তুলে দিলেন গত বছরের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। এক রাতেই বদলে গেল ইতিহাস, জন্ম নিল এক নতুন রূপকথা।

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর এ আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা এবং তৃতীয় রানার-আপ হয়েছেন মার্টিনিকের অরেলি জোয়াকিম । বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর ওপল সুচাতা চুয়াংসরি বলেন, ‘বিজয়ের এই মুহূর্তটি শুধু ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।’

১০৮ জন প্রতিনিধি নিয়ে শুরু হয় মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে নন্দিনী গুপ্তা, আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নেন। থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা।

গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল সুচাতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X