বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘লাতিন আমেরিকান কার্নিভাল’ 

উৎসবে প্রদর্শিত হবে যেসব সিনেমা। ছবি : সংগৃহীত
উৎসবে প্রদর্শিত হবে যেসব সিনেমা। ছবি : সংগৃহীত

‘লাইফ ইজ আ কার্নিভাল’ প্রতিবাদ্য নিয়ে ১ মার্চ থেকে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ‘লাতিন আমেরিকান কার্নিভাল-২০২৪’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। ১ ও ২ মার্চ দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শনী, বই উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজক বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল কালবেলাকে বলেন, ‌‘দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার ৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া উৎসবে আমরা ৬০টিরও বেশি বই আগত দর্শনার্থীদের জন্য রাখব, যা লাতিন আমেরিকা সাহিত্য থেকে অনুবাদ করা। এ ছাড়াও লাতিন, মধ্য আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি ভ্রমণকারীদের ভ্রমণ করা বইও থাকবে এ তালিকায়।’

তিনি আরও জানান, উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু। উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দ্য আই অব দ্য ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দ্য স্নো।

এ ছাড়াও দেখানো হবে পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দ্য সিক্রেট ইন দেওয়ার আইস।

১ মার্চ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বেইলি রোডস্থ ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবের প্রথম দিনে বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজন সহযোগিতায় রয়েছে- ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X