মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নতুন ব্যাটিং পরামর্শক কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের বিক্রম রাঠোর। ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের পর আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, ‘বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য রাঠোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।’

আগামী ১৮ জানুয়ারি শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন রাঠোর। তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইংল্যান্ড সিরিজ। ইংলিশদের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে ওয়ানডে এবং ৩০ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে লঙ্কানরা। দুই ফরম্যাটেই তিনটি করে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

ইংল্যান্ড সিরিজ শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে খেলতে নামবে শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি শ্রীলঙ্কার কোচিং প্যানেলে বেশকিছু পরিবর্তন হয়েছে। পেস বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে। তবে বিশ্বকাপ শুরুর আগেই মালিঙ্গার দায়িত্ব শেষ হয়ে যাবে। এ ছাড়া ভারতীয় কোচিং স্টাফের সাবেক সদস্য রামাকৃষ্ণান শ্রীধরকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা।

১৯৯৬-১ ৯৯৭ সালে ভারতের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন রাঠোর। ভারতের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের সময়ে ভারতের ব্যাটিং কোচ ছিলেন রাঠোর। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের কোচিং প্যানেলেও ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X