বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে অপু-গৌতম

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে অপু-গৌতম
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে অপু-গৌতম

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পর্দায় তার সহানুভূতি, উদারতা, মহত্ব দেখেছেন অপুভক্তরা। বাস্তবেও সহানুভূতির হাত বাড়িয়েছেন এ অভিনেত্রী।

এদিকে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাকেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়। এবার তারা দুজনেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন।

রাজধানীর শ্যামলীতে ‘ছায়াতল’ নামের একটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে।

গতকাল ১ এপ্রিল এই প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন অপু বিশ্বাস ও গৌতম সাহা। এ সময় প্রায় ১০০ শিশুর সঙ্গে কিছু সময় কাটান তারা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস, ‘ছায়াতল’ নামের প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাকে যখন ‘ছায়াতল’ থেকে বলা হয়, আমি তখনই রাজি হয়ে যাই।

গৌতম সাহা বলেন, আমি সবসময়ই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। সুযোগ পেলে আমি তাদের জন্য কিছু করি। ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য ওদের পাশে থাকতে পেরে ভালো লাগছে।

অপু বিশ্বাস বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে গৌতম সাহা ঈদের ফটোশুট নিয়ে ব্যস্ত পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X