বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ রাতে ‘ভেল্কিবাজী’

আজ রাতে ‘ভেল্কিবাজী’
আজ রাতে ‘ভেল্কিবাজী’

নাটকের শুটিং ইউনিট শুটিং করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। ইউনিট নিয়ে বসে অলস সময় পার করতে থাকেন আর হিরোর জন্য অপেক্ষা করতে থাকেন।

পরিচালকের মোবাইল ফোনে এসএমএস আসে হিরো হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছেন, শুটিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। প্রযোজকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন অবস্থায় সহকারী পরিচালক বুদ্ধি দিলেন, শুটিং বন্ধ না করে পরিচালককেই হিরোর চরিত্রে অভিনয় করতে।

বাবা-মা চরিত্র শিল্পী, নায়িকা ও প্রযোজক এই বুদ্ধিকে সাধুবাদ জানিয়ে শুটিং করার জন্য আহ্বান করেন পরিচালককে। শুরু হলো শুটিং। পরিচালক হলেন নায়ক আর সহকারী পরিচালক হলেন পরিচালক।

শুটিংয়ের এমনই এক ঘটনা নিয়ে নীহাজ খান-এর রচনা ও পরিচালনায় নির্মিত সিঙ্গেল নাটক ‘ভেল্কিবাজী’ দেখা যাবে শনিবার (৬ এপ্রিল) রাত ১০টায় একুশে টেলিভিশনে। ‘মিডিয়া ক্রিয়েশন’ প্রযোজিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন; কাজী উজ্জ্বল, সোহেল রশিদ, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই।

নাটকটির পরিচালক ‘নীহাজ খান’ আরও জানান, শুটিং সম্পর্কিত ঘটনা হচ্ছে নাটকটির মূল প্লট। কিন্তু এর ভেতরে রয়েছে আরও একটি গল্প। নাটকটির মূল প্লট এবং ভেতরের গল্পে থাকবে ভেল্কিবাজী। আমাদের বর্তমান যুগে প্রেম করাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রেমিক/প্রেমিকাদের প্রেমকে বেশিরভাগই পরিবার মেনে নিতে পারেন না। এজন্যই বেশিরভাগ প্রেমিক/প্রেমিকারা পালিয়ে বিয়ে করার পথ বেছে নেন। কিন্তু এই নাটকটির ভেতরের গল্পের মাধ্যমে প্রেমিক/প্রেমিকাকে পারিবারিকভাবে খোঁজখবর নিয়ে বিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করার ম্যাসেজ দেওয়া হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের নিকট ভালো লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১০

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১১

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৩

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১৪

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৭

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৮

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৯

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

২০
X