বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পলাশ -অংকনের ‘দেওরা আমার চাকরি পাইছে’

পলাশ ও অংকনের ‘দেওরা আমার চাকরি পাইছে’। ছবি : সংগৃহীত
পলাশ ও অংকনের ‘দেওরা আমার চাকরি পাইছে’। ছবি : সংগৃহীত

ইতিমধ্যে দেবর-ভাবি সিরিজের একাধিক গান করে আলোচনায় এসেছেন গামছা পলাশ ও অংকন ইয়াসমিন জুটি। তাদের এই দেবর-ভাবির রসায়ন, খুনসুটি শ্রোতা-দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের প্রত্যাশাকে মাথায় রেখেই এই জুটি গান করে যাচ্ছেন নিয়মিত।

এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাদের দেবর-ভাবি সিরিজের নতুন গান ‘দেওরা আমার চাকরি পাইছে’।

রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। আর সংগীতায়োজনে ছিলেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে দেবরের ভুমিকায় গামছা পলাশ ও ভাবির ভুমিকায় দেখা যাবে অংকন ইয়াসমিনকে।

গানটি নিয়ে অংকন ইয়াসমিন বলেন, ‘খুবই মজার একটি গান। দেবর-ভাবি সম্পর্কের মধুরতা, অধিকার ও আবদারের মিশেল গানে গানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

নতুন গান নিয়ে বেশ আশাবাদী শিল্পী পলাশ। তিনি বলেন, ‘অংকন ও আমার কন্ঠে শ্রোতা-দর্শক যে ঘরানার গান শুনতে পছন্দ করে তার পারফেক্ট কম্বিনেশন হলো এই গানটি। একদম শ্রোতাদের মনের মত একটি গান করার চেষ্টা করেছি।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি ১৩ জুন বৃহস্পতিবার অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক্যাল অ্যাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X