বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাকশন অবতারে আসিফ আকবর (ভিডিও)

‘দ্য লাস্ট ডন’ গানে আসিফ আকবর। ছবি : সংগৃহীত
‘দ্য লাস্ট ডন’ গানে আসিফ আকবর। ছবি : সংগৃহীত

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। বিশ্বজুড়েই যার গানের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। যুগের পর যুগ ধরে তিনি উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সব গান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে আসিফ শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান। যেটি ঈদের দিন সন্ধ্যায় শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানের শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যেখানে একজন ডনের ভূমিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। ডন আসিফকে হত্যার জন্য বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্ধর্ষ সব অ্যাকশন।

গানে ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। অন্যায়ের প্রতিবাদকারীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধুই গান নয়, মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের।

গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেবা জান্নাতকে। গ্ল্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার। দ্য লাস্ট ডন গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‍্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল ব্ল্যাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X