কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আসিফের মন্তব্যের কড়া জবাব ওমর সানীর

ওমর সানী ও  আসিফ আকবর। ছবি : সংগৃহীত
ওমর সানী ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

কিছুদিন আগে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার ও নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি এক পডকাস্টে ওমর সানীর করা সেই মন্তব্য নিয়ে উপস্থাপকের প্রশ্নের মুখে পড়েন আসিফ। উত্তরে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। কিন্তু আসিফের ওই মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী।

সোমবার (৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর (আসিফ আকবর) কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু ওর টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন- এটা গ্রহণযোগ্য নয়।’

আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

ভিডিওবার্তার একপর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

সানী আরও বলেন, ‘তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X