বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল

শারমীন সুলতানা সুমি, প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ । ছবি : সংগৃহীত
শারমীন সুলতানা সুমি, প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ । ছবি : সংগৃহীত

ঢাকা এখন ভাসছে বৈশাখী বাতাসের আগাম উন্মাদনায়। রাত পোহালেই বাংলা নববর্ষ ১৪৩৩। আর এই নতুন বছরকে বরণ করতে রাজপথ থেকে পার্ক সবই যেন সাজতে চলেছে এক বর্ণিল সাজে। সেই সঙ্গে রাজধানী এখন প্রস্তুতি নিচ্ছে কনসার্টের উন্মাদনায় মাতোয়ারা হতে।

আসন্ন নতুন বছরে সবচেয়ে বড় ধামাকা নিয়ে আসছে অ্যাসেন ও রিশকা কানেক্টস। বনানীর কামাল আতাতুর্ক পার্কের সবুজ চত্বরে ১৩ ও ১৪ এপ্রিল বসতে যাচ্ছে প্রাণের মেলা ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’। জনপ্রিয় সব ব্যান্ড আর শিল্পীদের গিটারের ঝংকার এবং ড্রামসের বিটে প্রকম্পিত হবে বনানী। এ যেন কেবল একটি কনসার্ট নয়, বরং ঐতিহ্যের সঙ্গে তারুণ্যের এক মহাকাব্যিক মিলনমেলা।

এ বিষয়ে আয়োজকরা গণমাধ্যমকে জানিয়েছেন, এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি থাকছে আরো কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা।

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একাধিক কনসার্টেও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকবে ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় মৌলিক গান। জানা গেছে, ১৪ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় পারফর্ম করবে চিরকুট।

একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও মঞ্চে উঠবে ব্যান্ডটি। পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।

ব্যান্ডটির ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি বলেন, তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X