বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাতের রাস্তায় যে অভিজ্ঞতা হলো অভিনেত্রীর

রাতের রাস্তায় যে অভিজ্ঞতা হলো অভিনেত্রীর। ছবি সংগৃহীত
রাতের রাস্তায় যে অভিজ্ঞতা হলো অভিনেত্রীর। ছবি সংগৃহীত

কলকাতার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে অভিনয় করে দুই বাংলায় জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। সিরিয়ালে তার চঞ্চল অভিনয় দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। পাখি চরিত্রে মধুমিতার সাবলীল অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া কঠিন।

সেই মধুমিতা রাত ২টায় কলকাতার রাস্তায় একা ঘুরে বেড়ালেন। আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠছে রাতের শহর কতটা নারীদের জন্য নিরাপদ?

শহরের নিরাপত্তা কেমন তার খোঁজ করতেই রাতের আঁধারে রাস্তায় বের হলেন মধুমিতা। এ সময় তার পরনে ছিল সাদা কুর্তি। কপালে হলুদ তিলক। মধুমিতার বেশ দেখেই বোঝা যায়, কোনো মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে অভিনেত্রী দাবি করেন, মধ্যরাতের রাস্তায় তিনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। কেউ তার দিকে তাকাচ্ছেন না। কেউ কোনোভাবে বিরক্ত করছেন না।

মন্দিরে প্রণাম করে মধুমিতা বলেন, এখন রাত ২টা। এই সময় এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পেছন থেকে গাড়ি আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা। তাই তো?

নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নারীদের সুরক্ষা বাড়াতে কয়েকটি ব্যবস্থা নেয় রাজ্য। তার মধ্যে বলা হয়, মেয়েদের রাতের শিফট সুযোগ থাকলে বাদ রাখতে হবে। মধুমিতা বলেন, কত মেয়েরা রাতে কাজ করে ফেরে। কেউ কল সেন্টার থেকে কাজ সেরে আসেন। আমরা অভিনেতারাও যেমন অনেক সময় রাত করে ফিরি। এই শারদীয়ায় এইটুকুই আমি চাই, ভারতের প্রতিটা মেয়েই যেন এমন নিরাপদ বোধ করতে পারে।

সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার সূর্য্য, চিনি, দিলখুশ, কুলের আচার, ট্যাংরা ব্লুজ, লাভ আজকাল পরশু নামে সিনেমাগুলোতে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X