বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ফের ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

মধুমিতা সরকার । ছবি : সংগৃহীত
মধুমিতা সরকার । ছবি : সংগৃহীত

বড় পর্দা আর ওয়েব সিরিজে বাজিমাত করার পর ফের আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন নতুন করে উন্মাদনা ছড়িয়েছে দর্শকমহলে। এরই মধ্যে প্রকাশ্যে আসা প্রমোতেই স্পষ্ট, এবার একেবারে ভিন্ন আঙ্গিকের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে।

সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন, ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন, আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।

তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক, এখন তা-ই দেখার।

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X