শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা!

মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। ছবি : সংগৃহীত
মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। ছবি : সংগৃহীত

২০২৪ সালের অক্টোবরে অভিনেত্রী মধুমিতা সরকার যখন তার প্রেমের কথা প্রকাশ্যে আনেন, তখন থেকেই টালিউডে শুরু হয় নতুন গুঞ্জন। তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং গ্ল্যামার জগতের সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ নেই। এরপর থেকেই মধুমিতা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে শিগগিরই তারা সাতপাকে বাঁধা পড়বেন। ইন্ডাস্ট্রির ভেতরের খবর, এই বছরেই নাকি দেবমাল্যর সঙ্গে তার চার হাত এক হতে চলেছে।

মধুমিতা তার সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন। কখনও তাদের পোষ্যর সঙ্গে খুনসুটি, আবার কখনও পাহাড়ের কোলে তাদের একান্ত যাপনের ছবি। অভিনেত্রী বারবার বলেছেন যে বিয়ের আগে তিনি নিজের জন্য আরও কিছুটা সময় চান, কিন্তু বিয়ের তারিখ নিয়ে তিনি এখনো পর্যন্ত মুখ খোলেননি। যদিও শোনা যাচ্ছে, বিয়ের শাড়ি-গয়না সবই চূড়ান্ত হয়ে গেছে, তবে তারিখ এখনই প্রকাশ্যে আনতে রাজি নন মধুমিতা।

একটি অসমর্থিত সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই মধুমিতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্ভবত ৫ ডিসেম্বর দেবমাল্যের সঙ্গে তার বিয়ে হবে এবং ৭ ডিসেম্বর হবে বৌভাত। তবে এ বিষয়ে মধুমিতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

গত বছর দুর্গাপূজার সপ্তমীর দিনে মধুমিতা প্রথমবার দেবমাল্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নতুন শুরু।’ সে সময় আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’

মধুমিতাকে শেষবার দেখা গেছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান। মধুমিতা ও দেবমাল্যর বিয়ের খবর সত্যি হয় কিনা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভক্তরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X