বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার

সড়ক দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার
সড়ক দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’খ্যাত মধুমিতা সরকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। গতকাল পোস্ট করা একটি ভিডিওতে অভিনেত্রী বলছিলেন,‘পূজা দিতে যাচ্ছিলাম। প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরের দিকে যাওয়ার সময় হঠাৎই আমার গাড়িতে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি। ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে আটকানো হয়। শেষ পর্যন্ত আমিও নেমে পড়ি গাড়ি থেকে। ভিডিও রেকর্ডিং করি মোবাইল ফোনে। এক পর্যায়ে পুলিশ চলে আসে। অন্য একটি গাড়িতে করে আমি পূজা দিতে যাই। ভালোভাবেই পূজা দিয়েছি।’

মধুমিতা সরকার বলেন, ‘অনেক বাজে কিছু হতে পারত। মহাদেবের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।’

ঘটনার দিন কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন মধুমিতা। এতে তার গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মধুমিতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময়ে মধুমিতা তার গাড়ির চালকের ঠিক পেছনে বসেছিলেন। অভিনেত্রীর গাড়ির যে পাশে বসেছিলেন পণ্যবাহী গাড়িটি সেই পাশে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে গেলেও সুস্থ আছেন মধুমিতা।

সিরিয়ালের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিতভাবে কাজ করছেন মধুমিতা সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X